ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

    পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে বরিশাল র‍্যাব-৮'র সদস্যরা।  

    মঙ্গলবার (১৮ আগষ্ট) রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

    বুধবার দুপুরে র‍্যাব-৮ এর লে: কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেছেন। 

    গ্রেফতারকৃত হল  খুলনা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে রায়হান ওরফে আতিকুর রহমান। 

    ‎র‌্যাব জানান, গত বছরের ২৩ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায়ের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা বাড়ি থেকে নগদ ৫ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী অনুকূল চন্দ্র রায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৮'র অভিযোগপত্র পাঠান।
    ‎
    ‎এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ ও র‌্যাব-৫'র যৌথ অভিযানে মঙ্গলবার রাতে রাজশাহীর মেহেরচন্ডী এলাকা থেকে রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।  র‌্যাবের দাবি, তিনি পিরোজপুর সদর থানায় দায়ের হওয়া ওই ডাকাতি মামলার অন্যতম আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
    ‎
    ‎র‍্যাব-৮ এর লে: কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেপ্তারকৃতকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ