ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • গাজীপুরে ট্রাকচাপায় বরিশালের জোবায়ের নিহত

    গাজীপুরে ট্রাকচাপায় বরিশালের জোবায়ের নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈরে ডাকাত সন্দেহে মোটরসাইকেল রেখে পালাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে জুবায়ের (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

    শনিবার রাতে চন্দ্রা নবীনগর মহাসড়কের হাজীবাড়ী ওয়ালটন কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের বরিশাল সদর থানার শহীদুল ইসলামের ছেলে । তিনি সাভার, আশুলিয়া ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সারাদিন ঘুরাঘুরি করে রাতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চন্দ্রা বাস স্টেশনে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করেন তারা। সেখান থেকে রওনা দিয়ে হাজীবাড়ী, ওয়ালটন কোম্পানির সামনে পৌঁছলে দূর থেকে সড়কের ওপর একটি পিকআপ ও লোজকজন দাঁড়ানো দেখতে পান তারা। পিকাআপ দেখে ডাকাত দল ভেবে ভয়ে সড়কের পাশে মোটরসাইকেল ফেলে দৌড় দেয় জুবায়ের। এ সময় চন্দ্রা থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক জুবায়েরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় জোবায়ের। এদিকে জোবায়েরের সঙ্গে থাকা বন্ধুরা ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে চন্দ্রা চলে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। পরে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    সালনা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) চান মিয়া জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফুটেজ পেলে জানা যাবে কী ঘটনা ঘটেছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ