ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সতর্কতা

    ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সতর্কতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে। হাইকমিশন বলেছে, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নিজেদেরকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ‘অনুমোদিত এজেন্ট’ হিসেবে দাবি করছে বলে হাইকমিশনের নজরে এসেছে এবং অনলাইন ভিসা জমা দেওয়ার উদ্দেশ্যে আবেদনকারীদেরকে তাদের সেবা দিচ্ছে।

    বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা বলা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি স্পষ্ট করে বলা যাচ্ছে যে, ঢাকায় পাকিস্তান হাইকমিশন কখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি। সে কারণে ভিসা আবেদনকারীদের এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

    এতে বলা হয়, পাকিস্তান সরকারের একটি অফিশিয়াল ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে (www.visa.nadra.gov.pk) যার মাধ্যমে ব্যবহারকারীগণ অনলাইনে পাকিস্তানি ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে সহায়তা করার জন্য পোর্টালটি প্রয়োজনীয় নির্দেশিকাও সরবরাহ করছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা আবেদনকারীদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে এবং এই জাতীয় ব্যক্তিবর্গ বা চক্র সম্পর্কে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের pahicdhaka1@gmail.com এবং counsellorconphc@gmail.com- এই ইমেইল ঠিকানায় অবহিত করতে অনুরোধ করা হলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ