ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আকদের পরই আচমকা বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা বলিউড অভিনেত্রীর

     আকদের পরই আচমকা বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা বলিউড অভিনেত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    আকদ হওয়ার পরই আচমকা বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাবা কমর। পাকিস্তান ও ভারতে সমান তালে কাজ করা এই অভিনেত্রী হবু স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছেন। 


    সম্প্রতি এই অভিনেত্রীর বিয়ে ঠিক হয়েছিল ব্লগার ও ব্যবসায়ী আজিম খানের সঙ্গে।  তাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা করছেন না সাবা।

    শেষ মুহূর্তে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? এর ব্যাখ্যা অভিযোগ করে বলেন, তাদের আকদ হয়ে যাওয়ার পর এক নারী এক জঘন্য অভিযোগ করেন আজিমের বিরুদ্ধে। ওই নারী ভিডিও পোস্ট করে বলেন আজিম খান তাকে যৌন নিগ্রহ করেছে। এমনকি আজিমের সঙ্গে তার নিয়মিত যৌন সম্পর্ক রয়েছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও আজিম ওই নারীকে হেনস্থা করতে ছাড়েননি। এই কথা শোনার পর মুখ খোলেন আজিমও।

    তিনি ভিডিও পোস্ট করে বলেন, মিথ্যে বলা হচ্ছে তার নামে। সে সময় সাবা আজিমের পোস্টে কমেন্ট করে পাশে থাকার কথা বলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত বদল করেন এই অভিনেত্রী।

    সাবা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন, কেন তিনি আজিমকে বিয়ে করছেন না। এটা তার একেবারের ব্যক্তিগত সিদ্ধান্ত তাও লিখেছেন। সাবা বলেছেন তিনি নাকি আজিমের সঙ্গে শুধু মাত্র এঙ্গেজমেন্টের সময়ই দেখা করেছেন। তার আগে ফোনেই কথা হয়েছে। তাই আজিম কেমন মানুষ তা সাবা জানেন না। সবা আরও লেখেন, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সবাই যেন তার পাশে থাকে। সাবার বিয়ে ভাঙার পর ফের আজিম একটি পোস্ট করে সাবার মঙ্গল কামনা করেছেন। তবে তার বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ মিথ্যে সে কথা তিনি আবারও বলেছেন। এবং সেই মহিলা ভিডিওটি নিজের প্রোফাইল থেকে ডিলিটও করেছেন। 

    'হিন্দি মিডিয়াম'-এ ইরফানের খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ