ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পদ্মায় মিললো বিলুপ্তপ্রায় শিলং মাছ, কেজি ২৮০০ টাকা

    পদ্মায় মিললো বিলুপ্তপ্রায় শিলং মাছ, কেজি ২৮০০ টাকা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনা থেকে সাড়ে ৭ কেজি ওজনের একটি বিলুপ্ত প্রজাতির শিলং মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (৩ জুন) ভোররাতে জেলে নুর আলমের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

    সকাল ৬টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছের আড়তদার মো. মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন জেলে নুর আলম, পরে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ সাড়ে ৭ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ২৮০০ টাকা দরে ২১ হাজার টাকায় কিনে নেন।

    এ সময় স্থানীয়রা বিলুপ্ত প্রজাতির মাছটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ফেরিঘাটে ভিড় করেন।

    মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, বিপন্ন প্রজাতির এই সুস্বাদু শিলং মাছ এখন আর সহসায় দেখা যায়না, দীর্ঘদিন পরে এমন একটি মাছ কিনতে পেরে আমার ভালো লাগছে। মাছটি আমি অকশনের মাধ্যমে প্রতিকেজি ২ হাজার ৮০০ টাকা দরে ২১ হাজার টাকায় কিনেছি। পরে মোবাইল ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ