ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • একাধিকবার কিশোরীকে ধর্ষণ, গ্রামপুলিশ গ্রেফতার

    একাধিকবার কিশোরীকে ধর্ষণ, গ্রামপুলিশ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে  ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গ্রামপুলিশ (চৌকিদার) আবুল কালাম আজাদের  বিরুদ্ধে।


    এ ঘটনায় গত মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

    অভিযুক্ত আবুল কালাম উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বান্ডারকাঠী গ্রামের মো. মজিদ মোল্লার ছেলে।  তিনি গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামপুলিশ পদে আছেন।

     এর আগে নির্যাতিত ওই কিশোরীর মা গত সোমবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

    জানা যায়, অর্থ সাহায্যের কথা বলে গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন।  গত রোববারও ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। এর পর সোমবার নির্যাতিত ওই কিশোরীর মা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

    এ ঘটনায় গত মঙ্গলবার সকালে ধর্ষক কালামের বিচারের দাবিতে গারুড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী।

    বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনায় ধর্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।  ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ