ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া 
  • প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে টুইটার 

    প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে টুইটার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেইসঙ্গে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এর সব অফিস।

    একটি অভ্যন্তরীণ নথির বরাত এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার এক সপ্তাহ পার হতে না হতেই এই গণছাঁটাই করা হলো।  ছাঁটাইয়ের আগে টুইটারে কর্মীর সংখ্যা ছিল ৭ হাজার ৫০০ জন।  

    অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫০ শতাংশ কর্মী চাকরি হারিয়েছেন। পাশাপাশি কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশের সুবিধাও বাতিল করা হয়েছে। গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

     যুক্তরাষ্ট্র এবং কানাডার অঞ্চলের টুইটারের পাবলিক পলিসির পরিচালক মাইকেল অস্টিন বলেন, ঘুম থেকে উঠে খবর পেলাম যে আমার টুইটারে কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার খুব মন খারাপ।  

    মাস্কের দাবি, টুইটার কিনতে তাকে বেশি টাকা খরচ করতে হয়েছে। সেই খরচ তোলার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

    কেবল কর্মী ছাঁটাই নয়, টুইটারের ‘ব্লু-টিক’ বা ভেরিফিকেশনের জন্য মাসিক ফি নেয়ার ঘোষণাও দিয়েছেন ইলন মাস্ক। তিনি জানান, এখন থেকে ব্লু-টিকের জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে টুইটার ব্যবহারকারীদের।

    টুইটারের খরচ কমানোর বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, প্রতি বছর ১ বিলিয়ন ডলারের বেশি অবকাঠামোগত খরচ সাশ্রয়ের উপায় খুঁজতে ইতোমধ্যে কর্মীদের নির্দেশ দিয়েছেন মাস্ক।

    মাস্ক টুইটার কেনার পরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়কপ্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ