ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন  মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী গৌরব ও সাফল্যের অষ্টমে ববিসাস  ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী আদালতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ১১ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা

    ১১ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠা মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এ দুঃসংবাদ দিয়েছেন। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে বলেছেন, মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। 

    আমাদের কর্মী ১৩ শতাংশ কমানোর পরিকল্পনা করেছি। আমাদের মেধাবী ১১ হাজারের বেশি কর্মীকে ছেড়ে দিতে হচ্ছে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিলেন।জাকারবার্গ আরও বলেন, আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে ও আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে রয়েছে ব্যয় সংকোচন ও বছরের প্রথম প্রান্তিকে নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখার মতো নানা পদক্ষেপ। 

    মেটা বলেছে, ছাঁটাইকৃত কর্মীরা ১৬ সপ্তাহের মৌলিক বেতন এবং প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন পাবেন। ছয় মাসের স্বাস্থ্যসেবার ব্যয়ও পাবেন কর্মীরা। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এটিই কোম্পানিটির বৃহত্তম কর্মী ছাঁটাই। ডিজিটাল বিজ্ঞাপন আয়ের পতন এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প মেটাভার্সে বিনিয়োগে আশানুরূপ সাড়া না পাওয়ার ফলে কোম্পানিটির আয় কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ