ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • নতুন সময়সূচিতে চলবে আদালত

    নতুন সময়সূচিতে চলবে আদালত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামীকাল রবিবার থেকে নির্ধারিত সময়সূচিতে চলবে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত। সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ নভেম্বর থেকে কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালন করা হবে বলেও জানানো হয়।

    হাইকোর্টের সময়সূচি
    রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

    অফিসের সময়সূচি

    রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।

    অধস্তন আদালতের সময়সূচি

    রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

    অফিসের সময়সূচি

    রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।

    এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। পর দিন সুপ্রিম কোর্ট প্রশাসনও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনে। তবে আগামীকাল রবিবার থেকে আর পরিবর্তিত সময়সূচি থাকছে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ