ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • জামায়াত সেক্রেটারিকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

    জামায়াত সেক্রেটারিকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

    আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। ২০১৭ সালের ১২ এপ্রিল সম্পদের হিসাব বিরণীতে তথ্য গোপনের অভিযোগে দুদক রমনা থানায় এ মামলা করে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারাধীন। এ মামলায় ৩০ মে থেকে গ্রেফতার রয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

    আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, মিয়া গোলাম পরওয়ার সাবেক সংসদ সদস্য। রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রম অনুসারে তিনি কারাগারে ডিভিশন পান। কিন্তু ডিভিশন না দেওয়ায় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এরপর আইনি নোটিশও দেওয়া হয়। তাতেও সাড়া না পেয়ে ৬ নভেম্বর হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অবিলম্বে তাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ