ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • লকডাউনেও চলছে জমজমাট পার্টি!

    লকডাউনেও চলছে জমজমাট পার্টি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্যারিসের সাধারণ একটা বাড়ির সাদামাটা প্রবেশ পথ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি হচ্ছে। তবে ভেতরে ঢোকার অনুমতি পেলে বদলে যাবে দৃশ্যটা। গোপন পথে পৌঁছে যাওয়া যাবে সোনালি রংয়ের চোখ ধাঁধানো ব্যাঙ্কোয়েটে। ঝাড়বাতিতে সাজানো ঝলমলে সেই ঘরে চলছে বিলাসবহুল ডিনার পার্টি। 

    মাথাপিছু খাওয়ার খরচ ন্যূনতম ১৮৯ ডলার। ৫৭৮ ডলার খরচ করতে পারলে চুমুক দেওয়া যাবে শ্যাম্পেনে। সেখানে অভিজাত অতিথিরা ঘুরে বেড়াচ্ছেন হল জুড়ে। পরিবেশন করছেন সুসজ্জিত ওয়েটারেরা। অতিথি বা পরিবেশন কর্মী- কারও মুখে অবশ্য মাস্ক নেই। দেখে বোঝার উপায় নেই যে করোনার সংক্রমণ বাড়ায় শহরটিতে সোমবার (৫ এপ্রিল) থেকে ফের কড়া লকডাউন শুরু হয়েছে। গত পাঁচ মাস ধরে শহরের সমস্ত রেস্তোরাঁ বন্ধ।

    করোনা বিধিনিষেধ তোয়াক্কা না করে এমন কিছু গোপন ডিনার পার্টির আয়োজন করেছিল ফ্রান্সের কিছু অভিজাত রেস্তোরাঁ। তারই একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। একটি টিভি চ্যানেলের নারী সাংবাদিক পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করেছেন। 

    সেই ভিডিওতে দেখা গেছে, পার্টির আয়োজকরা তরুণীকে বলছেন, ‘শুধু এক বার এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করুন। এই দুনিয়ায় করোনা বলে কিছু নেই।’ ফ্রান্সে এমন আর একটি গোপন পার্টিতে দেখা গেছে দেশের কিছু নেতা-মন্ত্রীকেও। এ ঘটনা মোটেও হালকা ভাবে নিচ্ছে না প্রশাসন। দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ