ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেকটি মামলা

    ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেকটি মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার ফিরে পেতে তৃতীয়বারের মতো মামলা করেছেন স্ত্রী ইসরাত জাহান। আদালত মামলা গ্রহণ করে আল আমিনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

    বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ বেগম কানিজ তানিয়া রূপার আদালতে মামলাটি দায়ের করেন ইসরাত জাহান। এ নিয়ে আল আমিনের বিরুদ্ধে তিনটি মামলা করলেন স্ত্রী ইসরাত জাহান।

    মামলার অভিযোগে বলা হয়, আল আমিন পরকীয়ায় আসক্তির কারণে তাঁর দুই সন্তান ও স্ত্রীকে লেখাপড়া এবং ভরণপোষণ প্রদান করেন না। একজন নারীর সঙ্গে তোলা ছবি ইসরাত জাহানকে পাঠিয়ে তার সঙ্গে সংসার করবে না বলে জানান। তারপর থেকে ২ বছর যাবৎ কোনো প্রকার খোঁজ নেন না। 

    আল আমিন তাঁর মা-বাবার কুপরামর্শে তাকে একতরফা তালাক দেন, যা আদতে কার্যকর নয়। তালাকের সংবাদ পেয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। আল আমিন ছাড়া তাদের সংসার জীবন অন্তঃসারশূন্য। এমতাবস্থায় তিনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য এ মামলা দায়ের করেন বলে জানান ইসরাত।

    এর আগে গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেছিলেন ইসরাত। এরপর ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে একই অভিযোগে আল আমিনের বিরুদ্ধে দ্বিতীয় দফা মামলা দায়ের করেন ইসরাত।

    আদালত মামলা আমলে নিয়ে আল আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন। তাঁর প্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর আল আমিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সেদিন শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছিলেন।

    তৃতীয় দফায় এবার আল আমিনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার ফিরে পেতে মামলা করলেন ইসরাত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ