ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া 
  • বন্ধ টুইটারের অফিস

    বন্ধ টুইটারের অফিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টুইটারের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক ক্ষুদে বার্তায় টুইটার তার কর্মীদের জানিয়েছে, আগামী ২১ নভেম্বর অফিসগুলো আবার চালু হবে। 

    টুইটার কর্মীদের বলেছে, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা না করেন এবং কোম্পানির নীতি মেনে চলেন। তবে ঠিক কী কারণে অফিস বন্ধ রাখছে তা জানায়নি টুইটার। খবর বিবিসি।

    এর আগে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, টুইটার কর্মীদের কাছে দীর্ঘ সময় কাজ করার প্রতিশ্রুতি চেয়েছেন মাস্ক। অফিসে গিয়ে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কাজের বাধ্যবাধকতা জুড়ে দেয়ার পাশাপাশি কর্মীদের রিমোট ওয়ার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি। টেসলা বস কর্মীদের বলেছেন, মনোযোগ দিয়ে দীর্ঘ সময় কাজ করুন, না হয় চলে যান। নতুন টুইটারে কাজ করতে চাইলে অফিসে এসে কাজ করতে হবে। শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, এজন্য তাদের সম্মতিপত্রেও স্বাক্ষর করতে হবে।

    তবে বিবিসির আজকের খবরে বলা হয়েছে, টুইটারের বিপুল সংখ্যক কর্মী মাস্কের নতুন শর্ত মেনে না নিয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন। অনেকেই এ সংক্রান্ত হ্যাশট্যাগ এবং স্যালুটিং ইমোজি ব্যবহার করে পোস্ট করছেন বলেও জানায় সংবাদমাধ্যমটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ