ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে মাগুরায় কর্মীসভা

    যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে মাগুরায় কর্মীসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর যশোর জনসভা সফল করার লক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, এসএম কামাল হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুসহ অন্যরা।

    বক্তারা বলেন, ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গীবাদ, সন্ত্রাস ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান নেতৃবৃন্দ। 
    সভায় জানানো হয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ২০ হাজার নেতাকর্মী যোগদান করবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ