ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • পুলিশ-মিলিটারি দিয়ে সবসময় নির্বাচন সুষ্ঠু করা যায় না:  সিইসি

    পুলিশ-মিলিটারি দিয়ে সবসময় নির্বাচন সুষ্ঠু করা যায় না:  সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রে কেন্দ্রে দলগুলো প্রার্থী এজেন্ট দিয়ে ভারসাম্য তৈরি না করলে পুলিশ-মিলিটারি দিয়ে সবসময় নির্বাচনকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ।

    বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    হাবিবুল আউয়াল বলেন, পুলিশ দিয়ে কিন্তু ব্যালেন্স তৈরি হবে না। ব্যালেন্সটা তৈরি হবে রাজনৈতিক দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাদের ইলেকশন এজেন্ট, তাদের প্রার্থী, তাদেরই প্রতিটি কেন্দ্রে ব্যালেন্স তৈরি করতে হবে।

    ১৮-২২ নভেম্বর নেপালের ‘ইলেকশন অব হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও প্রভিনশনাল অ্যাসেম্বলি’ পরিদর্শন শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি।

    হাবিবুল আউয়াল চান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হোক। সংলাপ চলুক। একই সঙ্গে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চান।

    সিইসি আউয়াল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ একেবারেই হচ্ছে না বলে তারা দেখছেন। তবে এ সংলাপ হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। তারা রাজনৈতিক বিষয়ে জড়িত হতে চান না। কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রত্যাশা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ