ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • ঈদে বাড়বে না লঞ্চভাড়া, অতিরিক্ত যাত্রী নিলেই ব্যবস্থা: নৌমন্ত্রী

     ঈদে বাড়বে না লঞ্চভাড়া, অতিরিক্ত যাত্রী নিলেই ব্যবস্থা: নৌমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লঞ্চভাড়া না বাড়ানোর ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হবে।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রা উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


    সভা অনুষ্ঠিত হয় নৌপরিবহণ মন্ত্রণালয়-এর সভাকক্ষে। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী  মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, ঈদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং ভাড়া বাড়ানোরও সুযোগ নেই। মালিকপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা ভাড়া না বাড়ানোর অঙ্গীকার করেছেন।

    তিনি জানান, মোবাইল কোর্ট সার্বক্ষণিক তদারকি করবে। আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সভায় ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। এবার আরও ভালো ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

    এসময় মন্ত্রী আরো জানান গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট যেন না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ কাজ করবে। অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান উচ্ছেদ করা হবে। সদরঘাট টার্মিনালে কোনো দৌরাত্ম্য বা যাত্রী হয়রানি বরদাস্ত করা হবে না। এছাড়া হকার বা অবৈধ জটলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

    নির্ধারিত সময়েই লঞ্চ ছাড়বে জানিয়ে মন্ত্রী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ও নৌ পুলিশও সক্রিয় থাকবে।

    মন্ত্রী আরও জানান, ঈদের আগে ও পরে পাঁচ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, যেন যাত্রীবাহী নৌযান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে। যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী শেখ রবিউল আলম। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ