ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন  কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা
  • কলাপাড়ায় দেখা মিলছে না শাপলা ফুলের

    কলাপাড়ায় দেখা মিলছে না শাপলা ফুলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় গ্রামের পর গ্রাম ঘুরলেও দেখা মিলছে না শাপলা ফুলের মাত্র কয়েক বছর আগেও পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন এলাকার খাল-বিলে হাজার হাজার শাপলা ফুল দেখা যেত। শাপলার নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যেত সকলের। কিন্তু এখন গ্রামের পর গ্রাম ঘুরলেও দেখা মিলছে না শাপলা ফুলের। পরিবেশবিদেরা বলছেন, জমিতে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে শাপলা ক্রমশ কমে যচ্ছে।

    এলাকার বয়স্করা জানান, সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ও লাল রঙের শাপলা ওষধিগুণে সমৃদ্ধ বলে পরিচিতি রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ আবাদি জমি ভরাট করে বাড়ি, পুকুর, মাছের ঘের বানানোর ফলে প্রাকৃতিকভাবে শাপলা জন্মানোর জায়গা কমে গেছে।

    স্থানীয় শিক্ষক মুজিবুর রহমান জানান, বেশ কয়েক রঙয়ের শাপলা রয়েছে। এর মধ্যে লাল ও সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ভোজন রসিকরা খায়।
    বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন কলাপাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, জমিতে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদের কারণে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ, জলবায়ু পরিবর্তন, খাল-বিল ও জলাশয় ভরাটের কারণে শাপলা আজ হারিয়ে যেতে বসেছে।

    উপজেলা কৃষি অফিসার এ আর সাইফুল্লাহ সংবাদিকদের জানান, খাল-বিল ও আবদ্ধ জলাশয়গুলো দিন দিন শুকিয়ে যাওয়াসহ পানিতে লবনাক্ততার পরিমাণ বৃদ্ধির কারণে শাপলার বংশ বিস্তার দিন দিন কমে যাচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ