ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ভোলায় মেঘনা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    ভোলায় মেঘনা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরার মেঘনা নদী অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    তবে মরদেহটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

    স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামনেওয়াজ ঘাট সংলগ্ন মেঘনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে মেঘনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে।

    মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি লঞ্চ ডুবির কোনো যাত্রীর হতে পারে, তবে তার নিশ্চিত হওয়ায় যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ