ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ব্যারিস্টার খোকনের মামলা, হাইকোর্টের স্থগিতাদেশ দাখিল

    ব্যারিস্টার খোকনের মামলা, হাইকোর্টের স্থগিতাদেশ দাখিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নামে গাড়ি ভাঙচুর, ট্রাফিক বক্সে হামলাসহ নাশকতার অভিযোগে রমনা থানায় করা মামলা হাইকোর্টে স্থগিত আছে মর্মে আদেশ দাখিল করেছেন তার আইনজীবী।  তাই মৌখিকভাবে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিলেও তা স্থগিত থাকছে।

    মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

    তিনি জানান, স্থগিতাদেশের অনলাইন কপি ও আইনজীবীর সনদ দাখিল করা হয়েছে।
     
    এদিন এ মামলার ধার্য তারিখ ছিল। জামিনে থাকা আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাসসহ বেশ কয়েকজন আদালতে হাজিরা দেন। তবে সাইফুল ইসলাম নীরবসহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারির কথা জানানো হয়েছিল আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে।

    মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার বিশেষ আদালতে দুর্নীতি মামলার রায় উপলক্ষে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করেন।  

    এ ঘটনায় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে ও ট্রাফিক বক্স ভাঙচুর করেন তারা। এতে কতিপয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনায় ওইদিন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম খায়রুল বাশার বাদী হয়ে ১৮০ জনের নামোল্লেখ করে মামলা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ