ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • জামিন স্থগিত বিএনপি নেতা আসলামের

    জামিন স্থগিত বিএনপি নেতা আসলামের
    ২০১৬ সালে ভারতে আসলাম চৌধুরীর (বামে) সঙ্গে ইসরায়েলে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির (গলায় মালা) এই ছবিটি প্রকাশ হওয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাশকতার দুই মামলায় বিএনপির আলোচিত নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

    প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

    আগামী ২০ জুন পর্যন্ত তার জামিন স্থগিত করে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছে আপিল বিভাগ।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসলামের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

    এর আগে গত ৩০ মে হাইকোর্ট আসলামকে জামিন দিয়েছিল। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।

    চেম্বার আদালত শুনানি নিয়ে নো অর্ডার দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। রোববার আপিল বিভাগ ওই আবেদনের শুনানি নিয়ে তার জামিন স্থগিত করে দেয়।

    রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় করা দুটি মামলায় আসলাম চৌধুরী জামিন পেয়েছিলেন।

    ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী।

    ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

    পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসামি হন আসলাম।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ