ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিএনপি নেতা সোহেলসহ ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

    বিএনপি নেতা সোহেলসহ ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতের কর্মসূচিতে নাশকতার ঘটনায় পল্টন থানার এক মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

    বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ জানান।

    বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শাহ আলম।  

    তিনি জানান, মামলাটির আজ ধার্য তারিখ ছিল। হাবিবুন নবী খান সোহেলের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর ১২ আসামি গরহাজির থাকায় তাদের বিরুদ্ধেও আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

    জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। বিকেল ৩টার দিকে হেফাজাতে ইসলামের ব্যানারে হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির মতিঝিলের শাপলা চত্বরের দিকে যেতে থাকে। তারা সরকারবিরোধী স্লোগানসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। পুলিশের ওপর চড়াও হয়ে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেলসহ ককটেলের বিস্ফোরষ ঘটায়।  

    এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস ৬৯ জনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ