ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • প্রকাশিত হলো বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’

    প্রকাশিত হলো বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ দুই বছরের নিবিড় গবেষণার পর কবি, সাংবাদিক ও গবেষক ফরিদ কবিরের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’। এটি উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া বা জ্ঞানকোষ, যাতে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক মানের গবেষণা পদ্ধতি।

    ১/৮ ডিমাই সাইজের দুই খণ্ডের এ বইটিতে রয়েছে ৫৯১টি ভুক্তি ও প্রায় ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র। গ্রন্থটির প্রধান সম্পাদক কবি ও গবেষক কামাল চৌধুরী, নির্বাহী সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মো. ফাকরুল ইসলাম চৌধুরী ও সহকারী সম্পাদক শিমুল সালাহউদ্দিন।

    বঙ্গবন্ধুর পরিবারসংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।


    এই জ্ঞানকোষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, কর্মময় জীবন ও তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি রয়েছে বাংলাদেশের স্বাধীনতার সঠিক তথ্য-উপাত্তও।

    এ গ্রন্থের ভুক্তি রচনা করেছেন— তোফায়েল আহমদ, সৈয়দ আনোয়ার হোসেন, ড. হারুন অর রশীদ, মুনতাসীর মামুন, আসাদুজ্জামান নূর, হারুণ হাবীব, বিচারপতি ওবায়দুল হাসান, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, আতিউর রহমান, আবুল মোমেন, সৈয়দ মনজুরুল ইসলাম, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, শেখ হাফিজুর রহমান, রামেন্দু মজুমদার, সৈয়দ বদরুল আহসান, ড. মোহাম্মদ হান্নান, মোরশেদ শফিউল হাসান, মাসরুর আরেফিন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ ৯৭ জন লেখক-গবেষক-ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ