ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল 

    তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে রোববার (১৮ ডিসেম্বর) এ রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বের আপিল বিভাগ।

    আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইয়াসিন খান। নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

    ২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সম্বলিত একটি নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা।

    একই বছরের ১৪ আগস্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

    ২০১৮ সালের ৪ নভেম্বর তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ।

    পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ