ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

    বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতারের লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুললো লিওনেল মেসির আর্জেন্টিনা। এতে ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা।

    বিশ্বকাপ জয়ের পরও বাংলাদেশি ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা।

    রবিবার নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টিনা ফুটবল ফেডারশন লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। আপনাদের সুন্দর সমর্থনের জন্য ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান।’

    কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি জয়ে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্বফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের ভিডিও শেয়ার করেছে। এবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ধন্যবাদও কুড়িয়ে নিল বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা।

    এর আগে ২০১৪ সালে জার্মানির বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে হেরে যাওয়া লাতিন আমেরিকার এই দলটি ১৯৮৬ সাল থেকে গতকালের আগপর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তবে দলের উত্থান আর্জেন্টিনাকে ব্যাপক উৎসাহিত ও উল্লসিত করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ