ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মশা নিধনে বরিশালসহ ১২ সিটি কর্পোরেশনকে লিগ্যাল নোটিশ

    মশা নিধনে বরিশালসহ ১২ সিটি কর্পোরেশনকে লিগ্যাল নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার সচিবসহ ১২ সিটি কর্পোরেশনে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

    বুধবার মেইলে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এই নোটিশ পাঠানো হয়েছে।

    নোটিশে বলা হয়েছে, ‌‘এডিস মশা থেকে হওয়া ডেঙ্গু জ্বর বেশ বিপজ্জনক। ২০০০ সাল থেকে বাংলাদেশে এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। অনেক বেশি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা কমছে না। উল্টো দিন দিন বাড়ছে। এ কারণে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ