ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • মেসির ছবিযুক্ত ব্যাংক নোট ছাপানোর চিন্তা আর্জেন্টিনার!

    মেসির ছবিযুক্ত ব্যাংক নোট ছাপানোর চিন্তা আর্জেন্টিনার!
    আলোচিত ১০০০ পেসো নোটের মুদ্রিতব্য ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই আনন্দে দেশটির ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছে মেসির ছবি। খবর ডেইলি মেইলের।

    খবরে বলা হয়েছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মুখচ্ছবি ১০০০ মূল্যমানের পেসো ব্যাংক নোটে রাখার কথা চিন্তা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

    দ্য সানের বরাতে এতে আরও বলা হয়েছে, ৩৬ বছর পর ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার ১০০০ মূল্যমানের পেসোর নোটে মেসির ছবি রাখার পরিকল্পনা করছেন দক্ষিণ আমেরিকার এই দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা।

    আলোচিত ১০০০ পেসো নোটের মুদ্রিতব্য খসড়া ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে। ভক্তরাও এটিকে দ্রুতই সার্কুলেশনে দেখতে আগ্রহী। সম্ভাব্য ওই ১০০০ পেসোর নোটের এক পাশে মেসির ছবি থাকবে। সঙ্গে থাকবে মেসির স্বাক্ষর ও মেসির নাম। অন্য পাশে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর দলের উল্লাসের ছবিও থাকতে পারে।

    সূত্র : ডেইলি মেইল


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ