ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • ৬ জানুয়ারি থেকে বিপিএল শুরু 

    ৬ জানুয়ারি থেকে বিপিএল শুরু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঘণ্টা বেজে গেছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ও আয়োজনের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৬ জানুয়ারি। নবম এই আসরে অংশ নিচ্ছে ৭টি দল।

    মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে খেলা হবে দুটি। দুপুর ২টা ৩০ মিনিটে প্রথম ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। একই দিন রাতে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। ম্যাচটি হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। 

    এবারের আসরে ফাইনালসহ সব মিলিয়ে ম্যাচ হবে ৪৬টি। খেলা হবে তিন ভেন্যুতে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। যথারীতি উদ্বোধনীর মতো ফাইনালের ভেন্যুও হোম অব ক্রিকেট। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ফিকচারে। সূচি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল হবে। ফাইনালের রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রয়ারি।

    বিপিএলের এটি নবম আসর। আসরে অংশ নেওয়া দলগুলো হল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ