ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • মঠবাড়িয়ায় নিখোঁজের ৪ মাসেও সন্ধান মেলেনি রিপন জমাদ্দারের

    মঠবাড়িয়ায় নিখোঁজের ৪ মাসেও সন্ধান মেলেনি রিপন জমাদ্দারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় রিপন জমাদ্দার (৪৫) নামে ব্যক্তি নিখোঁজের চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধার না হওয়ায় স্বজনরা আহাজারি করছেন। রিপন পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশু হাসপাতাল রোডের মৃত. আবুল বাশার জমাদ্দারের ছেলে। রিপন জমাদ্দার নিখোঁজ হবার ঘটনায় তার স্ত্রী মারুফা আক্তার ২৫ অক্টোবর মঠবাড়িয়া থানায় জিডি করেছেন।

    জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রিপন জমাদ্দার গার্মেন্টেসে চাকরী নিবেন বলে গত ১০ আগস্ট ব্যবহারিক কাপড় ও টাকা নিয়ে ঢাকা আশুলিয়ার যাবার কথা বলে ঘর থেকে বের হয়। পরবর্তিতে রিপন কোনপ্রকার যোগাযোগ না করলে তার ব্যাবহৃত মুঠোফোন ০১৭১৪৯৬৫৯৯৯-তে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। এররপর সম্ভব্য সকল স্থানে খুঁজে তাকে না পেয়ে ২৫ অক্টোবর মঠবাড়িয়া থানায় জিডি করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় রেডিও বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ রিপনকে উদ্ধারের চেষ্টা চলছে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ