ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
  • টেস্ট র‌্যাংকিংয়ে ইতিহাস সেরা লিটন দাস

    টেস্ট র‌্যাংকিংয়ে ইতিহাস সেরা লিটন দাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার টেস্ট র‌্যাংকিংয়ের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ চূড়ায় উঠলেন লিটন কুমার দাস। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে লিটন এখন আছেন ১২ নম্বরে।

    বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান কখনও ওই পর্যন্ত যেতে পারেননি।

    আইসিসি টেস্ট ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন। বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসেও যা সেরাদের সেরা।

    লিটনের আগের সেরা ছিল ১৪তম, যৌথভাবে যা ছিল বাংলাদেশেরও সেরা। তামিম ইকবালের ক্যারিয়ার সেরা অবস্থানও ১৪। তবে ভারতের বিপক্ষে মিরপুরে ২৫ ও ৭৩ রানের ইনিংস দুটিতে নিজেকে ও তামিমকে ছাড়িয়ে লিটন উঠে গেছেন দেশের সবার ওপরে।

    সাদা পোশাকের ক্রিকেটে গত বছর থেকেই দারুণ ছন্দে আছেন লিটন। বর্তমানে তিনি সব ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ