ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা  কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী
  • বগুড়ার দুটি আসনের মনোনয়নপত্র কিনেছেন হিরো আলম

    বগুড়ার দুটি আসনের মনোনয়নপত্র কিনেছেন হিরো আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ছেড়ে দেওয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

    সোমবার (২ জানুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

    মনোনয়নপত্র কেনার পরে দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৫ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি এর আগেই জমা দিয়ে দেবো।

    ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাই শেষে দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। ব্যাপক আলোচনার মধ্য দিয়েও সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তবে ভোটের দিন নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

    বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন গত ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

    তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।


     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ