ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের বসতঘর ভাংচুর

    মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের বসতঘর ভাংচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার সোহরাব হোসেন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের বসতঘর ও সীমানা বেড়া ভেঙে নেয়া সহ বিভিন্ন মালামাল লুটে নেয় প্রতিপক্ষরা। 

    সম্প্রতি উপজেলার পূর্ব সাপলেজা ঝাটিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রে আদালতে আহসান (হাসান) ও সফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। 

    আহসান (হাসান) ও সফিকুল ইসলাম উপজেলার পূর্ব সাপলেজা ঝাটিবুনিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত সামসুল হক খলিফার ছেলে মাদ্রাসা শিক্ষক সোহরাব হোসেন ২০১৬ সালে বসত বাড়ি তৈরী করেন। চাকুরীর সুবাদে সোহরাব হোসেন পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে বসবাস করেন। 

    সম্প্রতি প্রতিপক্ষ আহসান (হাসান) ও সফিকুল ইসলাম তার জমির মধ্যে জমি পাবে বলে দাবী করে বসতঘর ও সীমানা বেড়া ভেঙে নেয়া সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামানা করেন।

    এব্য‍াপারে সরেজমিনে গিয়েও আহসান (হাসান) ও সফিকুল ইসলাম বলেন, দুপাশে আমাদের জমি। তিনি (মাদ্রাসা শিক্ষক) আমাদের না জানিয়ে জমি কিনল কেন ? 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ