ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পিরোজপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশের ন্যায় পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

    বুধবার শহরে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

    দুপুরে জেলা ছাত্রলীগের একাংশের আয়োজনে শহরের বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে আলোচনা সভাস্থলে মিলিত হয়। পরে সভায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি সাদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমি আদনান প্রিন্স, মোহাইমিনুল ইসলাম সাজিদ, সিরাজুল ইসলাম মামুন ও জয়দেব চক্রবর্তী।

    আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার নাইম তীব্র, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভসহ  জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ দোয়া অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ