ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দুমকিতে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    দুমকিতে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ দফা দাবি ও বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ৪ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করতে দুমকিতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংসু সরকার কুট্টি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপির সদস্য ও দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক টীম প্রধান মো. দেলোয়ার হোসেন খান নান্নু, সদস্য খন্দকার ইমাম হোসেন নাসির। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন  বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে যোগ দিতে উপজেলার নতুন বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ