ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গলাচিপায় সদ্য যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ওরিয়েন্টেশন

    গলাচিপায় সদ্য যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ওরিয়েন্টেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর সদ্য যোগদানকৃত শিক্ষকদের বরণ ও ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১৩৭ জন শিক্ষককে বরণ করে নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি মুহম্মদ সাহিন প্রথমিক বিদ্যালয়ে যোগদানকৃত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করবেন। আপনারা নতুন শিক্ষক হয়ে বিদ্যালয়ে যোগদান করছেন, আপনারাই শিক্ষিত জাতি গড়ার কারিগর। আপনাদের দক্ষতা কাজে লাগিয়ে শ্রম ও মেধা দিয়ে উন্নত জাতি তৈরি করে দেশের সুনাম অক্ষুণ্ন রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি।’ 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ