ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার

    গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় খালি ঘরে সোহানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে। 

    গৃহবধূ ওই গ্রামের সোহাগ গাজীর মেয়ে ও  পটুয়াখালী সদর উপজেলার ধরান্দি গ্রামের হাসান মিয়ার স্ত্রী। আত্মহত্যা করার সময় বাবা-মা বাড়িতে ছিলেন না। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। 

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহানার সঙ্গে প্রায় এক বছর আগে হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। গত তিন মাস ধরে স্বামী-স্ত্রীর সাথে মান অভিমান চলে আসছিল। এ কারণে সোহানা তার বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোহানার বাবা-মা বাড়িতে ছিলেন না। এসময় সোহানা ঘরের  মধ্যে ‘আড়ার’ সঙ্গে গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। 

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত রহস্য জানা যাবে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ