ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • প্রবাসীদের হয়রানি রোধে কাজ করছে সরকার: সচিব

    প্রবাসীদের হয়রানি রোধে কাজ করছে সরকার: সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, দেশে-বিদেশে প্রবাসীদের হয়রানি প্রতিরোধে আমরা বিভিন্ন পদ্ধতিতে কাজ করছি। প্রবাসী কল্যাণ ডেস্ক, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও নিজস্ব কিছু সিস্টেম ব্যবহার করে হয়রানি প্রতিরোধে কাজ করা হচ্ছে।

    বিদেশে ১৯টি মিশনের মাধ্যমে আইনি ও চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হয়েছে।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    সচিব আরও বলেন, প্রবাসীদের সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির যদি সেবা দিতে ব্যত্যয় করে ও অনৈতিকতার ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্স। সরকারের যাবতীয় সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে অনেকগুলো সেবাকে সহজ ও ডিজিটালাইজ করেছি।

    তিনি বলেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যেকোন সেবা টিটিসি, ডেমো বা প্রবাসী কল্যাণ ব্যাংক, যে প্রতিষ্ঠান হোক না কেন, তাদের সেবা দিতে গিয়েও যদি কোনো অনিয়মের ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্স। আমরা কাউকে ছাড় দেব না, আপনারা আমাদের জানালে, আমরা ব্যবস্থা নেব।

    এসময় বয়োসেলের ব্যবস্থাপনা পরিচালক মল্লিক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক শরীফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    এরআগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, প্রশিক্ষনার্থী, সেবা দাতা ও সেবাপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন