ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দুমকিতে ইয়াবাসহ গ্রেফতার ১

    দুমকিতে ইয়াবাসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার জলিশা গ্রামের আল-মদিনা জামে মসজিদ সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে সাইফুল ফকির (২৮) নামের চিহ্নিত এক মাদক কারবারিকে ৭শ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

    মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ি সাইফুল ফকিরকে (২৮) আটক করে। তার স্বীকারোক্তি অনুয়ায়ী জলিশা গ্রামের বাড়ি থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

    এ ব্যাপারে দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিধীন আছে। গ্রেফতারকৃত আসামি সাইফুল জলিশা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে এবং এলাকার চিহ্নিত একাধিক মাদক মামলার আসামি। এর আগে সে গত বছরের ১৮ নভেম্বর ৬ কেজি গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। তার সহদর বড়ভাই জসিম উদ্দিন ফকির চলতি বছরের ২২ জানুয়ারি ১৫ পিস ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতবাস করছে।

    দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন