ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রাতের বেলায় টাকা উত্তোলন: ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাকে তলব

    রাতের বেলায় টাকা উত্তোলন: ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাকে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাংকিং সময় শেষ হওয়ার পর রাত ৮টার দিকে ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখার ম্যানেজারকে তলব করেছেন হাইকোর্ট। 

    একইসঙ্গে আগামী ১২ মার্চ তাকে হাজির হয়ে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

    সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    এর আগে রাতের বেলায় টাকা উত্তোলন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদ প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। শুনানিতে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে এটি শাস্তিযোগ্য অপরাধ। সন্ধ্যায় ঋণ অনুমোদন হওয়ার পর রাতেই তা তুলে নেওয়া হয়েছে। এটা তো হরিলুটের ব্যাপার। এটা এলার্মিং (অশনি সংকেত)। পরে আদালত ম্যানেজারকে তলব করে আদেশ দেন। 

    আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি সাংবাদিকদের বলেন, রাতে টাকা দেওয়ার ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ