ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
  • ‘কিডনি, হার্ট ও লিভারের জটিলতা কাটছে না ‘খালেদা জিয়ার’

    ‘কিডনি, হার্ট ও লিভারের জটিলতা কাটছে না ‘খালেদা জিয়ার’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা মুক্ত হওয়ার পর কোভিড পরবর্তী জটিলতায় ভুগছেন তিনি। কতদিনে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন তা নিশ্চিত নয়।

    তার চিকিৎসার্থে গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, উনার বয়স এখন ৭৬ বছর। কোভিড-পরবর্তী জটিলতা কিছুটা কমতে শুরু করেছে। তবে পুরানো রোগ- কিডনি, হার্ট ও লিভারের জটিলতা কাটছে না। আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে। বিশেষ করে তার লিভারের সমস্যাটা বাড়ছে। তার লিভার ডিজিজ এমন জটিল অবস্থায় উপনীত যে, এই সমস্যার উন্নত কোনো চিকিৎসা আমাদের দেশে নেই। এজন্য মেডিকেল বোর্ড তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য বার বার সুপারিশ করেছেন। কিন্তু তা এখনো সম্ভব হয়নি।

    বোর্ডের একজন চিকিৎসক জানান, বর্তমানে তিনি পোস্ট কোভিড জটিলতা- অক্সিজেনের সমস্যা, ফুসফুসে পানি জমা সেগুলো থেকে অনেকটা মুক্ত। চিকিৎসকরা যখন মনে করবেন হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারেন। এখন প্রতি একদিন পর পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করছেন।

    গত ২৭ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ একমাস পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি মাসের ৩ জুন তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে কেবিনেই তার চিকিৎসা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ