ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শ্যালিকাকে ধর্ষণে যাবজ্জীবন ভগ্নিপতি ১৪ বছর পর গ্রেফতার

    শ্যালিকাকে ধর্ষণে যাবজ্জীবন ভগ্নিপতি ১৪ বছর পর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শ্যালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভগ্নিপতি আরিফ হোসেন সিকদারকে (৫০) রায় ঘোষণার ১৪ বছর পরে গ্রেফতার করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

    দণ্ডিত আরিফ বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার অম্বিকাপুরের কালাম সিকদারের ছেলে।

    বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, স্ত্রীর মামাতো বোনকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন আরিফ। এতে মামাতো বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন বিয়ের জন্য চাপ দিলে অস্বীকার করায় আরিফকে আসামি করে ২০০৫ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে শ্যালিকা। মামলার পর আরিফ পালিয়ে যায়। এরপর থেকে তার কোনো হদিস ছিল না।

    বেঞ্চ সহকারী বলেন, আসামি আরিফের অনুপস্থিতিতে ২০০৯ সালের ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। সাজা পরোয়ানায় আরিফকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ইয়ারব হোসেন।

    মেহেন্দিগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার নবীনগর জিলানী বাজার এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় আরিফকে গ্রেফতার করা হয়েছে। সেখানে নিজের বাবার নাম পরিবর্তন করে গভীর নলকূপের মিস্ত্রি হিসেবে কাজ করতো আরিফ।

    এসআই রফিকুল ইসলাম বলেন, আরিফের বাবার নাম কালাম সিকদার, কিন্তু পরিবর্তন করে আলী সিকদার লিখে জাতীয় পরিচয়পত্র তৈরি করে। দীর্ঘ ১৮ বছরে পলাতক জীবনে কখনো মেহেন্দিগঞ্জে ফিরে আসেনি। শ্যালিকার গর্ভে জন্ম নেওয়া সন্তান বর্তমানে নবম শ্রেণিতে পড়াশুনা করছে।

    সন্তানের স্বীকৃতি না পাওয়া শুভ বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসেছিল। শুভ বলে, জীবনে প্রথমবার বাবাকে দেখে ভালো লাগছে। তার মায়ের বিয়ে হওয়ায় বর্তমানে নানীর কাছে বাস করছে সে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ