ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
  • শবে বরাতে বেড়েছে মাংসের দাম

    শবে বরাতে বেড়েছে মাংসের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র লাইলাতুল বরাতে (শবে বরাতে) ভালো খাবারের আয়োজনের রেওয়াজ রয়েছে মুসলমানদের মধ্যে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ গরুর মাংস-রুটি। এ উপলক্ষে এই দিনে বেশ বাড়তি চাহিদা থাকে মাংসের। আর এ সুযোগে বাড়তি দাম হাকান মাংস ব্যবসায়ীরা। এর ফলে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে মাংসের দাম।

    মঙ্গলবার (৭ মার্চ) সরেজমিনে দেখা গেছে, আজ প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাড়ামহল্লার দোকানে প্রতি কেজি গরুর মাংসের দাম উঠেছে ৮২০-৮৫০ টাকা পর্যন্ত।


    ব্যবসায়ীরা বলছেন, শবে বরাত উপলক্ষে গরুর মাংসের চাহিদা বেড়ে গেছে। এ কারণে সারাদেশেই হাটে গরুর দাম বেড়েছে।

    পাড়ামহল্লায় এদিন প্রচুর মাংস বিক্রি হতে দেখা গেছে। মহল্লার মোড়ে মোড়ে স্থানীয়রা গরু, মহিষ, ছাগলের মাংস বিক্রি করছেন। বাজারের তুলনায় এসব দোকানে দাম আরও বেশি।


    রামপুরা জামতলা মোড়ে দেখা গেছে, মহিষের মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা পর্যন্ত। পাশেই গরুর মাংস ৮৫০ টাকা ও ছাগলের মাংস এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

    এদিকে, বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস কেনার জন্য দোকানে ক্রেতাদের ভিড়। যেসব দোকানে দিনে একটি গরু জবাই করা হয়, আজ সেখানে তিন থেকে চারটি গরু জবাই হয়েছে। আর বাজারভেদে গরুর মাংসের দামে পার্থক্য দেখা গেছে।


    মালিবাগ বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এ দোকানে এক সপ্তাহ আগে প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি হতো বলে জানান বিক্রেতা সালাম। অন্যদিকে শান্তিনগরে এ মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

    শান্তিনগর এলাকার মাংস বিক্রেতা সালাম শেখ বলেন, হাটে গরুর দাম একদিনে কম করে হলেও ১০ হাজার টাকা বেড়েছে। পবিত্র শবে বরাতের কারণে চাহিদা বাড়ায় হাটে গরু পাওয়াই যাচ্ছে না। এ কারণে দাম বেড়েছে।

    এদিকে বেশি দাম সত্ত্বেও রাজধানীর বেশিরভাগ মাংসের দোকানের সামনে ক্রেতাদের ভিড়ও ছিল।


    এরশাদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, শবে বরাতে ভালোমন্দ খাওয়া একটা রেওয়াজ হয়ে গেছে। এখন দাম বেশি হলেও কিনতে হবে। কষ্ট হলেও কিছু করার নেই।

    তবে তিনি বলেন, এমন পবিত্র দিনের চাহিদাকে পুঁজি করে মাংসের এ মূল্যবৃদ্ধি ঠিক নয়। হুট করে এভাবে দাম বাড়ানো অযৌক্তিক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ