ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

    নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা চেয়ে না পাওয়ায় বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন আনোয়ার হোসেন নামের এক মাদকাসক্ত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে একজন মাদকাসক্ত। সে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে আসে। তাই ওর ভয়ে ঘর ছেড়ে মাঝেমধ্যে মেয়ের বাড়ি গিয়ে থাকি। ঘটনার দিন সে বেশ কিছু টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে সে রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

    স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীন লিটন বলেন, ‘তাঁর ছেলে একজন মাদকাসক্ত। এ নিয়ে তাঁর বাবা আমার কাছে নালিশ করতেন। ঘটনার দিন আনোয়ার তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তা না দেওয়ায় রাতে ঘরে আগুন ধরিয়ে দেয়।’
    নেছারাবাদ ফায়ার সার্ভিসের নায়েক মো. তরিকুল আলম বলেন, আগুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

    এ সময় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাত্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন।

    নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘আগুন লাগা ঘরের মালিক সাত্তার হোসেন বলেছেন, তাঁর ছেলে এই কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ