ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ১৮৪ আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    মঠবাড়িয়ায় ১৮৪ আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নির্মানাধীন ঘর পরিদর্শণ করেছেন উপলেজা নির্বাহী কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৮৪টি ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন।

    এসকল নির্মানাধীন ঘর পরিদর্শণ করেছেন উপলেজা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। এসময় স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। নির্মাণাধীন ঘর হস্তান্তরের প্রস্তুতি ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক সোমবার (১৩ মার্চ) দুপুরে নিশ্চিত করেছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলায় ৮৩০ টি ভূমিহীন পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ঘর হস্তান্তর করা হবে। প্রথম ও দ্বিতীয় পর্যায় ৩৮১ টি পরিবারের মাঝে দলীলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলায় প্রথম ধাপে ১৮১ টি, দ্বিতীয় ধাপে ২০০ টি, পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় ধাপে ২৯৫ এবং চতুর্থ ধাপের ১৫৪ টি ঘর বরাদ্ধ রয়েছে। এর মধ্যে অধিকাংশ ঘর নির্শাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার তৃতীয় ধাপের নির্মিত ২৯৫টি ঘরের মধ্যে ১৩৩ টি এবং চতুর্থ ধাপের ১৫৪ টির মধ্যে ৫১ টি পরিবারের মাঝে জমির দলীলসহ ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫’শ টাকা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ