ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ আটক ৪

    ভোলায় ৫ হাজার কেজি ইলিশসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আট করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। এ সময় তাদের কাছে থেকে একটি বোট ও সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।

    রোববার (১২ মার্চ) রাতে মেঘনার ইলিশা পয়েন্টে অভয়াশ্রম থেকে তাদের আটক করা হয়।

    কোস্টগার্ড জানায়, গোপন তথ্যে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম রোববার রাতে ইলিশা পয়েন্টে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় ইলিশ ধরার অপরাধে একটি ট্রলার, সাড়ে ৫ হাজার কেজি মাছসহ ৪ জেলেকে আটক করা হয়।

    জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্তিতিতে মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের মুসলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

    কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী বলেন, ইলিশ রক্ষায় কোস্টগার্ডে এ অভিযান চলমান রয়েছে।

    উল্লেখ্য, ইলিশের অভাশ্রম রক্ষায় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাসের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ