ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছর ধরে বন্ধ অপারেশন থিয়েটার

    লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছর ধরে বন্ধ অপারেশন থিয়েটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘গাইনি, অর্থোপেডিক্স ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ’ এসবের কিছুই নেই ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যার ফলে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে তালা ঝুলছে বছরের পর বছর। এ সংকটের কারণে দুর্ভোগে উপজেলার হাজার হাজার স্বাস্থ্য সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সার্জারি, গাইনি এবং অর্থোপেডিক্সের অতিগুরুত্বপূর্ণ সব ধরনের যন্ত্রপাতি সম্বলিত সুসজ্জিত ও অত্যাধুনিক অপারেশন থিয়েটারটি কেবল প্রয়োজনীয় জনশক্তির অভাবে বন্ধ রয়েছে। যার ফলে সরকারের কোটি কোটি টাকার এসব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বর্তমানে নষ্টের পথে। সর্বশেষ ২০১৮ সালে এ হসপিটালে কেবল সিজারিয়ান কয়েকটি অপারেশন করা হয়। এখন বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন।

    লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাপ্রত্যাশী সিরাজ, জাহিদ ও এনামুল হক বলেন, হসপিটালে কোনো প্রকার অপারেশন হয় না। যার ফলে অনেককে অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক, হসপিটাল অথবা জেলা-বিভাগীয় বা রাজধানীর সরকারি হসপিটাল গিয়ে প্রয়োজনীয় অপারেশন করাতে হয়। 

    এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি আমাদের মতো সাধারণ রোগিদের চরম দুভোর্গে পড়তে হয়। আমাদের দাবি; দ্রæত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে লালমোহনের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য অপারেশন থিয়েটারটি যেন চালু করা হয়। এখানে অপারেশনের ব্যবস্থা থাকলে উপজেলার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট লাঘব হবে বলে মনে করছি।

    এব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান জানান, কেবল প্রয়োজনীয় জনবলের অভাবেই হসপিটালের অপারেশন থিয়েটারটি চালানো যাচ্ছে না। বিষয়টি সর্ম্পকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করেছি। তাঁরা জনবল নিয়োগ দিলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অত্যাধুনিক অপারেশন থিয়েটারটি চালু করা সম্ভব হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ