ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস

    পিরোজপুরে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিউবওয়েল চাপলেই পানি উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু চাপ ছাড়াই কলে পানি ও গ্যাস আসছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুর পৌর শহরের ঝাটকাঠীর সাহেব পাড়া এলাকার সুশীল চন্দ্র শীল এর বাড়িতে। আর এ ঘটনা দেখতে সুশীল চন্দ্র শীল এর বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

    জানা গেছে, সুশীল চন্দ্র শীল তার বাড়িতে পানির প্রয়োজন মেটাতে গত ৭ দিন আগে একটি টিউবয়েল স্থাপন করেন। এরপর থেকেই চাপ ছাড়াই টিউবয়েল থেকে অনবরত পানি ও গ্যাস আসছে। উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় করছেন। অনেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সে সংবাদ আশপাশে ছড়িয়ে পড়ে। হাজির হয় প্রশাসনের লোকজন। ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

    ঝাটকাঠী এলাকার বাসিন্দা আকাশ ব্যাপারী বলেন, কয়েক দিন ধরে টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। সেটা আমরা অনেকেই দেখেছি। কিন্তু হঠাৎ করেই গতকাল রাত থেকে টিউবওয়েল দিয়ে আগুন জ্বলতেছে। এটা দেখে এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেমনি ভয়ের ভেতরে আছি আমরা। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।

    এ ঘটনা শুনে রাতেই সেখানে হাজির হন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। তিনি বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    জানা গেছে, গত ৫ বছর আগে জেলার ভান্ডারিয়ায় এ জাতীয় আরেকটি ঘটনা ঘটেছিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ