ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভাণ্ডারিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

     ভাণ্ডারিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায়  রবিবার (২৬মার্চ) নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

    পরে শহিদ মিনারে সকল বীর শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ,জাতীয়পার্টি- জেপি,বিএনপি,ওর্য়ার্কাস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। সকল বভন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    পরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করন ও বেলুন ওড়ানো হয়। পুলিশ,আনছার সদস্যদের উদ্যোগে জাতীয় পতাকাকে সেলুট প্রদর্শণ করা হয়। 

    পরে আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বড়দের বঙ্গবন্ধুর ছেলেবেলা,ছাত্র রাজনীতি এবং ৭ই মার্চের ভাষণ এ তিন ক্যাটাগড়িতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দুপুরে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, বিকালে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ মাঠে বীর মুক্তিযোদ্ধা,শহিদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা,সম্মাননা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখু মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ সময় অনুষ্ঠানের মধ্যে সরকারি কর্মসূচির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর। এছাড়া পর্যায়ক্রমে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  পৌর প্রশাসক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ,ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ,আসমা আখতার, ওসি আসিকুজ্জামান, পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, উপজেলা বিএনপির জেষ্ঠ্য নেতা মো. জাকির হোসেন বাচ্ছু সিকদার, ম.মহিউদ্দিন খান দিপু,মো. জালাল সিকদার ও আব্দুল হাই হাওলাদার প্রমুখ।

    এদিকে পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সরকারি কর্মসূচিতে অংশ গ্রহনের পর কলেজে অনরূপ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েত হোসেন খোকন। অন্যদিকে  আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যামিক বিদ্যালয় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান হাওলাদার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ