ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • হুইপের মামলায় পুলিশ কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা

    হুইপের মামলায় পুলিশ কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ পরিদর্শক (বরখাস্ত) মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিনকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।  

    সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

     
    ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহমুদ সাইফুল করিমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে ৯ মাসের কারাভোগ করতে হবে। এছাড়া একই আইনের ২৯ (২) ধারায় তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা পৃথকভাবে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

    হুইপ শামসুল হক চৌধুরীর আইনজীবী মোহাম্মদ হায়দার তানভীরুজ্জামান বিষয়টি সাংবাদিকদের জানান।

    ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছরে ১৮০ কোটি টাকা জুয়ার আসর থেকে আয়ের অভিযোগ করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাহমুদ সাইফুল করিমের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী মামলাটি দায়ের করেন।

    মামলার অভিযোগে বলা হয়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বাদীর কোথায়ও নাম আসেনি। তাই বাদীর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যা প্রকাশের মাধ্যমে বাদী সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি মামলাটির প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক নাজমুল নিশাত।

    প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বাদীর বিরুদ্ধে আসামির দেওয়া বিতর্কিত পোস্টটি বিভিন্ন জাতীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে ব্যাপক প্রচার ও প্রকাশ হয়। এতে বাদী সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও বন্ধু মহলে বিরক্ত, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন হন। সামাজিক, পারিবারিক ও বন্ধু মহলে ব্যাপক মানহানি ঘটে।  

    যার ফলে বাদীর নির্বাচনী এলাকায় শান্তিপ্রিয় জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ