ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • পিরোজপুরে ড্রাাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচীর উদ্বোধন

    পিরোজপুরে ড্রাাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচীর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ- এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে এই প্রথম একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 

    বুধবার (২৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বেলুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিআরটিএ’র সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান, মোটোরযান পরিদর্শক আব্দুল মতিনসহ বাস মালিক সমিতির সভাপতি, বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক, বিভিন্ন যানবাহনের চালক এবং গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে জেলা প্রশাসক সুইস টিপে এই বায়োমেট্রিক পদ্ধতির উদ্বোধনী যাত্রা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ