ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

    ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় চার জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কিছুক্ষণ পরে সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. হিরণ মাঝি (৪০), জাকির মাঝি (৩৫), জামাল মাঝি (৩৬) ও হিরণ মাঝি (২৮)। তারা সবাই ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিলবাজার এলাকা বাসিন্দা বলে জানা গেছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

    নাছির মাঝি মৎস্যঘাটের ব্যবসায়ী মো. এরশাদ ফরাজী বলেন, সকালের দিকে হিরণ মাঝির নেতৃত্বে জাকির মাঝি, জামাল ও হিরণ ট্রলার নিয়ে মেঘনা নদীর নাছির মাঝি এলাকায় আসলে ঢাকাগামী এমভি টিপু লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। 

    এতে ট্রলারটি দুমরে-মুচড়ে চার জেলেসহ ডুবে যায়। পরে চিৎকার শুনতে পেয়ে স্থানীয় জেলেরা তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন।

    ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ